• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বরগুনায় জেলেদের নিয়ে রাতভর লোকজ গানের আসর

বরগুনা প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের বিনোদন ও মা ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে বরগুনায় আয়োজন করা হয়েছে লোকজ গানের আসর ও বনভোজন। ‘রুপালি গলুই’ নামের এ উৎসবে জারি, সারি ও বাউল গানে মেতে ওঠেন দুই শতাধিক জেলে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টায় বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পায়রা নদীর তীরে জেলেপল্লিতে এ উৎসবের আয়োজন করা হয়। রাতভর চলে গানের আসর।

নদী ও সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বরগুনার জেলেরা। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন সময় কাটাতে হচ্ছে জেলেদের। নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করা, মা ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়ানো ও তাঁদের বিনোদনের ব্যবস্থা করতে এ আয়োজন করে মৎস্য বিভাগ।

উৎসবে জারি, সারি ও বাউল গানের সুরে মুখর হয়ে ওঠে পায়রা নদীর তীর। শিল্পীদের পরিবেশনা মুগ্ধ হয়ে শোনেন জেলেরা। গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া জেলেরা বলেন, ৮ অক্টোবর থেকে মাছ ধরা বন্ধ থাকায় ২২ দিন ধরে অনেকটা অলস সময় কাটছে তাঁদের। মাছ ধরতে না পারায় সংসার চালাতেও কষ্ট হচ্ছে। এর মধ্যে রাতভর গান-বাজনা ও বনভোজনের এমন আয়োজনে তারা আনন্দ পেয়েছেন। জারি, সারি ও বাউল গান উপভোগ করেছেন রাতভর। এমন আয়োজন তাদের ভালো লেগেছে। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলে আবার নদী-সাগরে মাছ ধরতে যেতে পারবেন এমন আশায় রয়েছেন তারা।

বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থাকেন, সে জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে মৎস্য বিভাগ কাজ করছে। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করবে বলে আশা করেন তিনি। ইলিশের উৎপাদন বাড়লে জেলেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি ‘মাছে-ভাতে বাঙালি’ প্রবাদটিও অর্থবহ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতনতা বাড়ানো এবং নিষেধাজ্ঞার সময় তাদের অবসরকে আনন্দময় করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ‘রুপালি গলুই’ বরগুনার জেলেদের একটি ঐতিহ্যবাহী উৎসব বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ রয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যে আই

  • বনভোজন
  • ইলিশ
এ সম্পর্কিত আরও খবর
তজুমদ্দিনে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ২১ জেলে, ১৮ জনের কারাদণ্ড
তজুমদ্দিনে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ২১ জেলে, ১৮ জনের কারাদণ্ড
পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশসহ আহত ২
পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশসহ আহত ২
নিষেধাজ্ঞার শেষ প্রান্তেও ঝালকাঠির নদীতে ইলিশ শিকারের অভিযোগ
নিষেধাজ্ঞার শেষ প্রান্তেও ঝালকাঠির নদীতে ইলিশ শিকারের অভিযোগ
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩ জেলে 
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩ জেলে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X